রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. হাসান (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আকবর হোসেনের নেতৃত্বে আভিযানিক দলটি রাজবাড়ী সদর উপজেলাধীন রামকান্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. হাসানের নিজ দখলীয় বসতঘর ঘেরাও করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সেখান থেকে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযানের নেতৃত্বে থাকা উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. হাসান (৩০) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার দুলালের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা একই উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, হাসানকে একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
মন্তব্য করুন