শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আফরোজা পারভীন।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) মো:মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম প্রমুখ। পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে কুশল বিনিময় করেন।
মন্তব্য করুন