রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক - Rajbari
রু‌বেলুর রহমান
১৮ অক্টোবর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মা নদী‌তে যৌথ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছে দৌলত‌দিয়া নৌপু‌লিশ ও জেলা মৎস‌্য বিভাগ। অ‌ভিযা‌নে ২ লক্ষ মিটার অ‌বৈধ কা‌রেন্ট জাল, ২০ কে‌জি ইলিশ ও এক‌টি ইঞ্জিন চা‌লিত নৌকা জব্দসহ ৮ জে‌লে আটক করা হয়ে‌ছে। প‌রে তাদের বিরু‌দ্ধে মৎস‌্য সুরক্ষা আইনে নিয়‌মিত মামলা রুজু ক‌রে আদালতে পাঠা‌নো হ‌য়েছে।

র‌বিবার (১৮ অ‌ক্টোবর) দুপুর ২টা থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত রাজবাড়ী পদ্মা নদীর বি‌ভিন্ন অং‌শে তারা অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। অ‌ভিযান শে‌ষে জব্দকৃত জাল জনসম্মু‌খে পু‌ড়ি‌য়ে ধ্বংস ও মাছ এতিমখানায় বিতরণ করা হ‌য়েছে। অ‌ভিযা‌নে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: রবিউল আলম পারভেজ, রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মো: মাহবুব উল হক, দৌলত‌দিয়া নে‌ৗপু‌লি‌শের ও‌সি ত্রীনাথ সাহা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যরা।

আটককৃত জে‌লেরা হ‌লেন,  পাবনা আমিনপু‌রের মোঃ মমিন মন্ডলের ছে‌লে মোঃ হোসেন মোল্ল্যা (২০), মালেক মন্ডলের ছে‌লে হাবু মন্ডল (১৯), আবু কালাম মন্ডল (৩০), দরাইয়ের সাহেব আলী সরদারের ছে‌লে আরিফুল ইসলাম (৩১), সোহরাব মন্ডলের ছে‌লে আফজাল মন্ডল (২৬), সহেদ সরদারের ছে‌লে বারেক সরদার (৩৫), রাজবাড়ী গোয়াল‌ন্দের আরশাদ মোল্ল্যার ছে‌লে বাচ্চু মোল্ল্যা (৫০) ও ধিরাজ সরদারের ছে‌লে রশিদ সরদার( ৫০)।

দৌলত‌দিয়া নে‌ৗপু‌লি‌শের ও‌সি ত্রীনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় তারা দৌলত‌দিয়া নৌপু‌লিশ সর্বাত্মক চেষ্টা কর‌ছে। আজ‌কে পর্যন্ত তারা ২২‌ টি অভিযানে ১৮ জন গ্রেফতার, ৫ লক্ষ মিটার জাল, ৯০‌টি চায়না দুয়ারী, ২‌টি নে‌ৗকা সহ ৮০ কে‌জি ইলিশ জব্দ ক‌রে‌ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

২

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

৩

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

৪

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

৫

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

৬

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

৭

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

৯

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

১০

রাজবাড়ী‌তে দূর্বৃত্ত‌দের গু‌লি‌তে যুবক নিহত

১১

পদ্মায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ইলিশসহ জেলে আটক

১২

রাজবাড়ীতে ৪৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার

১৩

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৪

নৌ পরিবহন মন্ত্রীর আকষ্মিক দৌলতদিয়া ঘাট পরিদর্শন, নানা অনিযমে ক্ষুব্ধ

১৫

পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে ৩জন আটক, কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার

১৬

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

দৌলতদিয়ায় হেরোইন ও ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৯

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ 

২০