পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে - Rajbari
মাসুদ রেজা শিশির
২০ অক্টোবর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

রাজবাড়ীর পাংশা উপজেলায় সড়কের পাশে থাকা আটটি সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার যশাই ইউনিয়নের রসকারের হালোট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত  ইউসুফ যশাই ইউনিয়নের পারভেল্লা বাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। সরেজমিনে গিয়ে  প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রসকারের হালোট সড়কের পাশে দীর্ঘদিন ধরে আটটি জীবিত গাছ ছিল। স্থানীয়দের দাবি, গাছগুলো সড়কের ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তবে মঙ্গলবার সকালে ওই গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। গাছ কাটার বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক ইউসুফ বলেন, গাছ গুলো আমার ভাই লাগিয়েছিল। গাছের ছায়ায় ফসলি জমির ক্ষতি হয়,তাই গাছগুলো কেটেছি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে কাটা গাছ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক বলেন, সরেজমিনে তদন্ত করে গাছ কাটার ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সরকারি গাছ কাটার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

১

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

২

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

৩

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

৪

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

৫

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

৬

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

৭

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

৮

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

৯

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১০

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১১

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১২

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

১৩

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

১৪

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

১৫

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

১৬

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

১৮

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

১৯

রাজবাড়ী‌তে দূর্বৃত্ত‌দের গু‌লি‌তে যুবক নিহত

২০