রাজবাড়ী পাংশার যশাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা চাঁদাবাজি ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় যশাই ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রামানিক ও সাবেক সভাপতি মাহমুদুল হক বকুল মিয়া ।
সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রামানিক বলেন, এই আহম্মদ আলী এক সময় আওয়ামী লীগ করতো, ৫ আগষ্টের পর থেকে জামায়াত করে। এখন দলের প্রভাব ঘাটিয়ে নিজের পুকুরে নিজেই বিষ দিয়ে মাছ নিধন করে বিএনপি নেতাকর্মীর উপরে দোষ চাপাচ্ছে। আর এই অভিযোগ যে নেতার করা হচ্ছে ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল, এরা অত্যান্ত ভাল মানুষ। এলাকার কেউ তাদের খারাপ বলতে পারবে না। এবং তাদের দ্বারা কোন ভাবেই চাঁদাবাজি করা সম্ভব না। শুধু এরা না যশাই ইউনিয়নের বিএনপির কোন নেতাকর্মী চাঁদাবাজি করে না। তিনি আরও বলেন, ৫ নং ওয়ার্ডের সভাপতির এই জমি নিয়ে একাধিক বার সালিশ হয়েছে এবং তাদের সুপ্রিম কোর্টের রায়ও আছে। কিন্তু জবরদখল করে ভোগ করছে আহম্মদ আলী। শুধুমাত্র বিএনিপকে হেনস্তা করার জন্য জামায়াত সেজে বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। এখানে চাঁদাবাজির কোন প্রশ্নই নাই, এখানে জমি-জমা নিয়ে মুল বিরোধ। জমির মুল মালিকদের ফাঁসাতে নিজেই রাতের অন্ধকারে বিষ দিয়ে মাছ নিধন করেছে। এবং তার বিষ তার দোকানের। আমি চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। সেই সাথে মিথ্যা মামলা থেকে নেতাকর্মীদের অব্যহতি চাই। বিষ নিধনে পুকুরের অল্প কিছু মাছ মরেছে, যা বিভিন্ন ভিডিওতে দেখেছি। এটা নিয়েও সে মিথ্যাচার করছে। এই ঘটনার সঠিক তদন্তের জন্য স্থানীয় সাংসদ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সাবেক সভাপতি মাহমুদুল হক বকুল মিয়া বলেন, আমাদের ইউনিয়নে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি। বিএনপিকে হেয় করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় যশাই ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন