যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য ও নির্যাতনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা মজি ফকির ও তার বাড়ির ভাড়াটিয়া রোজী সরদারনি। রায়ের সময় তারা পলাতক ছিলেন। এছাড়া একই আইনের ১১ ধারায় তাদের প্রত্যেককে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির কথা বলে কনা আক্তার নামে এক নারীকে দৌলতদিয়ায় নিয়ে আসেন রোজী। সেখানে মজি ফকিরের বাড়িতে আটকে রেখে তাকে দেহব্যবসায় বাধ্য করা হয়। এতে রাজি না হওয়ায় ওই বছরের ১৭ নভেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠ দিয়ে তাকে নির্মমভাবে পেটানো হয়। পরে স্থানীয়দের খবরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে স্থানীয় এনজিও ও এক সাংবাদিকের সহায়তায় তিনি গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন, যাতে বাদী ন্যায়বিচার পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

১

দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

২

ফায়ার সার্ভিসের ‘১০২’ নম্বরে কল করে সেবা গ্রহনের আহবান

৩

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৪

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

৫

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

৬

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৭

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৮

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

৯

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

১০

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

১১

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১২

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৩

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১৪

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১৫

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১৬

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৭

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৮

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১৯

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

২০