ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে রাজবাড়ী‌তে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর সকল ইউ‌পি সদস‌্যবৃন্দের ব্যানারে‌ প্রেসক্লাবের সাম‌নে ঘন্টাব‌্যা‌পি এ মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য ও জেলা আহবায়ক মোঃ আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক আকমল হোসেন, শফিকুল ইসলাম, ইব্রাহীম মোল্লা, কামাল হোসেন, ওসমান গণি প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। এমন খবরে চিন্তিত হয়ে পড়েছেন ইউপি সদস্যরা। তারা বলেন, আমরা তৃণমূলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এলাকার জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদেরকে অপসারণ করা হলে জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবি জানান ইউপি সদস্যরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

১

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

২

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৪

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

৫

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

৬

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৭

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৮

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৯

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১০

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১১

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১২

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৩

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৪

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১৫

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১৬

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৭

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৯

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

২০