গোয়ালন্দ থেকে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার ॥ ২ চোর গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ থেকে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার ॥ ২ চোর গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ হাসপাতাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার করাসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, খুলনা জেলার তেরখাদা থানার চর জয়সুরা গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে মোঃ আলামিন শেখ (২৬), রুপসা থানার মোচ্ছাবারপুর গ্রামের মোঃ ইমরান শেখের ছেলে মোঃ শরিফুল ইসলাম সৌরভ (২০)।
সোমবার দিবাগত রাত ৩টার সময় গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ জাকির হোসেনের ব্যবহৃত এ্যাপাসী আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল (রাজবাড়ী ল-১১-৩৩৮৩) হাসপাতালের প্যাথলজি বিভাগের পাশে বারান্দায় রাখা ছিল। গত ১৪ অক্টোবর সকাল ৯ থেকে বেলা পৌনে ২টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। মামলা তদন্তের এক পর্যায়ে চুরির ঘটনায় মোঃ আলামিন শেখ ও মোঃ শরিফুল ইসলাম সৌরভকে সনাক্ত করা হয়। পরে গোয়ালন্দ ঘাট থানার একটি চৌকস টিম সোমবার (২৯ অক্টোবর) রাত ৩টার সময় অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে গোপালগঞ্জ সদর থানার পুলিশ লাইন্স সংলগ্ন দোলা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। ধৃত আসামীদের মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১০

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১২

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৩

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৪

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৫

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৬

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৮

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৯

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

২০