গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

পৌরসভা ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের মধ্যে আছেন দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২) এবং মাষ্টার পাড়ার নমিতা রানী (৪৫), চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত রতন কুমার রায় জানান, সন্ধ্যার দিকে ধান মাগাই করে বস্তা মাথায় বাড়ি ফিরছিলেন, তখন পেছন থেকে হঠাৎ একটি শিয়াল তার ওপর হামলা চালায়। তিনি শিয়ালের সাথে লড়াই করে রেহাই পান। পরে শিয়ালটি আরও দুজনের ওপর হামলা চালায়। তিনি প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে দিতে হয়, কারণ হাসপাতালে শিয়ালের কামড়ের জন্য অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ছিল না।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, গত সপ্তাহে এক শিশুকে শিয়াল আক্রমণ করে মারাত্মক আহত করে এবং গবাদিপশুর ওপরও আক্রমণ করেছে। এসময় বাইরে থেকে ৩ হাজার টাকা দিয়ে ভ্যাকসিন কিনে নিতে হয়েছে। কাজেই স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা ও হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান তারা।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ রুহুল আমিন জানান, শিয়ালের কামড়ের রোগীরা চিকিৎসা নিতে আসেন এবং প্রাথমিক সেবা দেয়া হলেও হাসপাতালে অ্যান্টি-রেবিস ভ্যাকসিনের সরবরাহ নেই, ফলে রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে আনার পরই তাদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১০

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১১

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১২

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১৩

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৪

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৫

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৬

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৭

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৮

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৯

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

২০