তৃতীয় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তৃতীয় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

সিন্ডিকেট গড়ে তুলে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ উঠেছে মানিকগঞ্জ গণপূর্ত বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আতিকুর রহমানের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, তৃতীয় শ্রেণির এ কর্মচারী তার অফিসের ডকুমেন্ট চুরি, টেন্ডারবাজি, জালিয়াতি, টেন্ডার ড্রপ করে তার পক্ষে থাকা সিন্ডিকেটের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, সাধারণ শাখা থেকে প্রাক্কলনের অফিস কপি লিক করে প্রাক্কলনের রেট ঠিকাদারদের জানিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এমনকি সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন দোকানও। গত ২১ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ দেন মন্টু সাহা নামে মানিকগঞ্জের এক ব্যক্তি।
ওই অভিযোগ থেকে জানা যায়, গত ২০ বছরে আতিকুর রহমান কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ২০০৪ সালে মানিকগঞ্জ গণপূর্ত বিভাগে যোগ দেওয়ার পর থেকে একই স্থানে কাজ করছেন তিনি। আতিকুর রহমানকে ম্যানেজ করা ছাড়া মানিকগঞ্জ গণপূর্ত বিভাগে অফিস স্টাফ ও কর্মকর্তাদের বেতন বিল পর্যন্ত প্রেরণ করা হয় না। তার অবৈধ সম্পদের মধ্যে রয়েছে নিজ জেলা টাঙ্গাইল শহরে ৫০ লাখ টাকা মূল্যের ১৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, টাঙ্গাইলে নিজের ও বউয়ের নামে ২৫ কাঠা জমি, বিভিন্ন ব্যাংকে নিজের এবং বউয়ের নামে কোটি টাকার এফডিআর, বউ ও আত্মীয়স্বজনের নামে শেয়ার মার্কেটে কোটি টাকার বিনিয়োগ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলেই আতিকুর রহমানের কপাল খুলে যায়। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে তাদের ঠিকাদারি কাজ পাইয়ে দিতেন। তার বিরুদ্ধে অভিযোগ, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের আশীর্বাদপুষ্ট বিথী কনস্ট্রাকশনের মাধ্যমে আতিকুর রহমান মানিকগঞ্জে ঠিকাদারি কাজ পরিচালনা করেন। শেখ হাসিনা সরকারের আমলে প্রতি টেন্ডার বাবদ তাকে অন্তত ৫ শতাংশ হারে টাকা দিতে হতো।
এ নিয়ে স্থানীয় অনেক ঠিকাদারের সঙ্গে আতিকের একাধিকবার বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আতিককে দিয়ে টেন্ডার না করালে ঠিকাদারদের লটারি থেকে বাদ দিয়ে নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেন। জানা গেছে, কয়েক দিন আগে আতিকুর রহমানের বিরুদ্ধে মশিউর রহমান, আবদুর রাজ্জাক, আলাউদ্দিন ও মোস্তফা নামে ভুক্তভোগী কয়েকজন ঠিকাদার নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০