রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যায় তার নিজ বাড়ী থেকে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, রাজবাড়ী সদর থানায় গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজিব মোল্যা বাদী হয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান সহ অজ্ঞাতনামা ৩০০জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার বাদী রাজিব মোল্যা অভিযোগে বলেন, গত ৭ জুলাই রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় বিকেল ৩টার সময় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে ছাত্র-জনতা, শিক্ষক, অভিভাবক সমাবেত হয়। বিকেল সাড়ে ৩টার সময় অস্ত্রসস্ত্রসহ ঘিরে ধরে। তারা আতর্কিত ভাবে হামলা চালিয়ে মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজীব মোল্যা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ আন্দোলন কারীদের মারধর করে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, মামলার এজাহার নামীয় আসামী শেখ মোঃ ওয়াহিদুজ্জামানে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০