পাংশায় গুলি ছুড়ে পালিয়ে গেল আসামী - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় গুলি ছুড়ে পালিয়ে গেল আসামী

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযান টের পেয়ে ফাঁকা গুলি করে সজিব নামে এক আসামী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে মামলার আসামী সজিবকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
শুক্রবার বিকেলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি মামলার আসামী সজীবের অবস্থান সনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারে বৃহস্পতিবার বিকেলে থানার এসআই শাহরিয়ার সহ ৩ পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। এসময় একটি দোকানে সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব ফাঁকা গুলি বা পটকা ফুটিয়ে পালিয়ে যায়। এলাকার লোকজন কেউ বলছে গুলি আবার কেউ বলছে পটকা। কোন গুলির খোসা বা আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, অস্ত্র উদ্ধারে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্দিগ্ধ আসামী গ্রেপ্তারে অভিযান চলছে। আসামী ধরতে গিয়ে গোলাগুলির কোন প্রমান্য তথ্য আমার কাছে নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১০

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১১

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১২

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১৩

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৪

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৫

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৬

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৭

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৮

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৯

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

২০