পাংশায় যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার 

রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বন্দুকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা পূর্বপাড়া গ্রামের ছালামের ছেলে জাহাঙ্গীর জাহান বনি (২৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে পাংশা থানাধীন সরিষা পূর্বপাড়া এলাকায় ছালামের বসত বাড়ি ঘেরাও করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে আসামী বনি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশী করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি ধারালো হাসুয়া, একটি ধারালো দা, একটি দা, একটি চাপাতি, দুইটি ছোরা, একটি Infinix x 680 মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি Itel বাটন মোবাইল ফোন সীমসহ, একটি নষ্ট Symphony বাটন মোবাইল, একটি iphone 14 promax মোবাইল, একটি এ্যানড্রয়েড Sony Xperia মোবাইল, একটি নষ্ট Infinix zero মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল, একটি নষ্ট Tecno এ্যান্ড্রয়েড মোবাইল, একটি Samsung এ্যান্ড্রয়েড মোবাইল, ২৫ টি মেমোরি কার্ড ২৫ টি, ১০৩ টি  গ্রামীণফোন সিম কার্ড, রবি অপারেটরের ৩৯ টি সিম কার্ড, বাংলালিংক অপারেটরের ৩৪ টি সিম কার্ড, এয়ারটেল অপারেটরের ১৮ টি সিম কার্ড, অনান্য ০৫ টি সিম কার্ডসহ সর্বমোট ১৯৯টি সিম কার্ড উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, পাংশা অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: জোবায়ের ও পাংশা থানার এসআই মো: মিনহাজ উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১০)। আসামীর নিকট থেকে জব্দকৃত মালামাল সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১০

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১১

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১২

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৩

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৫

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৬

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৭

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১৮

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

২০