দৌলতদিয়ায় তেল চুরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই তেল উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় তেল চুরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, চোরাই তেল উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার সরকারী তেল চুরি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। এসময় ৭ ব্যারেল চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের  মৃত ছলিম শেখের ছেলে মো. কামাল শেখ (৩৫) ও নাছির সরদারের পাড়া গ্রামের মো. আ. সাত্তার বেপারীর ছেলে মো. হাবিল ব্যাপারী।
জানা যায়, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরি ও নৌরুটের নাব্যতা সংকট কাটাতে খনন কাজে নিয়োজিত খননযন্ত্রের সরকারী তেল চুরিকে কেন্দ্র করে একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। দূর্গম এলাকা এবং নদীর মাঝে এই চুরি সংগঠিত হয় বলে বিষয়টি শোনা গেলেও তথ্য-প্রমান মেলে না। এ চক্রের দু’জন গ্রেপ্তার হওয়ায় বিষয়টির সত্যতা প্রমানিত হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে দৌলতদিয়া ২নং ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার ও চোরাই ৭ ব্যারেল ডিজেল তেল উদ্ধার করা হয়। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ৭ ব্যারেলের প্রতিটিতে ২শ লিটার করে মোট ১ হাজার ৪শ লিটার জ¦ালানি ডিজেল তেল রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া জ¦ালানি তেল খনন যন্ত্রের কিংবা ফেরির হয়ে থাকতে পারে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০