ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ জানুয়ারী ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতেকরে নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন উভয় ঘাটে আটকা পড়েছে। আটকে পড়া যানবাহনেরর যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এতেকরে রাত ১১ টার দিকে পুরো নৌরুট কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। নৌ দূর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এদিকে দক্ষিণ-পাশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি নৈশ্যকোচ ও পন্যবোঝাই ট্রাক নদী পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়ে। তীব্র শীতের মধ্যে আটকে পাড়া যানবাহনের যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা চরম দূর্ভোগ পোহান। তবে কিছু কিছু যাত্রীবাহি নৈশ্যকোচ ফিরে গিয়ে পদ্মা সেতু ঘুরে গন্তব্যে রওনা হতেও দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৫টি ফেরি বিভিন্ন যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০