সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পাংশায় মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পাংশায় মানববন্ধন

রাজবাড়ীর পাংশায় কর্মরত দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মোঃ শামীম হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজার সামনে এ মানববন্ধন করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান, যমুনা টেলিভিশনের প্রতিনিধি রুবেলুর রহমান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি শামীম রেজা, যুগান্তর প্রতিনিধি হেলাল মাহমুদ, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ, সদস্য মাসুদ রেজা শিশিরসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকর উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোঃ শামীম হোসেনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হওয়া মো. আব্দুল্লাহ বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৪ জনকে আসামি করা হয়, যার মধ্যে শামীম হোসেনকে যুবলীগ নেতা হিসেবে ৫৮ নম্বর আসামি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০