খানখানাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানখানাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাকান্দা এলাকার মৃত সুরেন সাহা’র ছেলে সনজিত সাহা (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া রুবেলের বাড়ী ভাড়া নিয়ে বর্তমানে সেখানে বসবাস করেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মফিজুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর উপজেলাধীন খানখানাপুর রেলক্রসিং এর পূর্ব পাশে জনৈক গোলাম মওলার গ্যারেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী প্রিয়া ক্লাসিক বাস (ফরিদপুর-ব- ১১-০১৩৬) এ থাকা ৪৫ নম্বর সিটের যাত্রী সনজিত সাহা’র দখল হইতে ৩৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম আরও জানান গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০