বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা এবং শীতবস্ত্র বিতরণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা এবং শীতবস্ত্র বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বরাট জনকল্যাণ ফাউন্ডেশন মাঠ চত্বরে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর এফডিএর উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুরের ওজোপা ডিকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন ও রাজবাড়ী’র সাগর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজসেবকরা। উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এই সময় ফাউন্ডেশনের সভাপতি ড. ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক বলেন, “আমরা মানুষের পাশে থাকতে চাই। মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়তে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০