শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ ওহাবপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় ঐক্য নিয়ে আলোচনা করেন। সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল প্রামানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্যারিস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আসজাদ হোসেন আজাদ, আতিয়ার রহমান আতিক, সদস্য এস এম হীরা, আব্দুর রব সুমন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান নিশান, দপ্তর সম্পাদক আকাশ খান, রাজবাড়ী কলেজ ছাত্রদলের সভাপতি টোকন মণ্ডল, দপ্তর সম্পাদক সুজনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানান। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে স্থানীয় ছাত্রদলের কর্মী ও সমর্থকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০