দৌলতদিয়ায় ইভেন্ট প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় ইভেন্ট প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন

দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির সম্মেলন কক্ষে বুধবার (২২ জানুয়ারী) বিকেলে শিশু সুরক্ষা এবং ক্ষমতায়নের লক্ষ্যে শিশুদের অংশ গ্রহনে কমিউনিটি ইভেন্ট প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

দৌলতদিয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংগঠন মু্িক্ত মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ােম. নাহিদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া, মুক্তি মহিলা সমিতির প্রকল্প পরিচালক আতাউর রহমান খান মঞ্জু প্রমুখ।

দেশের সর্ব বৃহত যৌনপল্লী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়। এখানে জন্ম নেয়া অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু পিতৃপরিচয় নিয়ে জটিলতায় সন্মসনদসহ বিভিন্ন রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। এই সকল জটিলতা থেকে মুক্তি দিতে যৌনপল্লী ও এখানে বসবাসকারীদের জীবনমান উন্নয়নে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) গুলোর বিশেষ প্রত্যয়নে যৌনপল্লীর শিশুদের জন্মনিবন্ধন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।

তিনি বলেন, ‘যৌনপল্লীতে জন্ম নেয়া শিশুদের পিতৃপরিচয় জটিলতার জন্য জন্মসদন না পাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। এই সমস্যার সমাধানে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যৌনপল্লীতে কাজ করা এনজিও গুলো এখানকার শিশুদের এই মর্মে একটি প্রত্যয়ন দিবে, যে ওই শিশু কোন রহিঙ্গার সন্তান না, তার মা যৌনপল্লীতে বসবাস করে। এরকম একটি প্রত্যয়ন দিলেও প্রত্যেক শিশুর জন্মসদন সম্পন্ন করা হবে।’ তিনি আরো বলেন, ‘এখানকার সুবিধা বঞ্চিত শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে সকলকে এক সাথে কাজ করতে হবে। তারা যাতে সমাজের মূল ¯্রােতে যুক্ত  হতে পারে সে জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০