আগামী তিন কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ জুন ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী তিন কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন

কামাল হোসেন :

বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী তিন কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রদানের দাবি জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখা।

রোববার (২২ জুন) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন। তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্ধারিত ত্রিশ কার্যদিবসের মধ্যে মাত্র তিন কার্যদিবস বাকি। অথচ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।” তিনি আরও বলেন, “সরকারের এই প্রতিশ্রুতি শুধুমাত্র একটি আন্দোলনের দাবি নয়, এটি দেশের সাধারণ ছাত্র-জনতার যৌক্তিক ও ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। গণহত্যার বিচার, নির্বাচনী সংস্কার এবং সরকারিভাবে স্বীকৃতি পাওয়া এই দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি হয়ে উঠেছে।” সংগঠনের পক্ষ থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আলতাফ হোসেন, উপদেষ্টা মিরাজুল মাজিদ তুর্য, রাজীব মোল্লা, সদস্য সচিব মো. জসিম উদ্দিন খান, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. রাজীব খান, সদস্য মো. জামিল সরদার, আবীর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০