‘নমিনেশন এখন তৃণমূল নেতাকর্মীদের হাতে’ -অ্যাড. আসলাম মিয়া - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ জুলাই ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নমিনেশন এখন তৃণমূল নেতাকর্মীদের হাতে’ -অ্যাড. আসলাম মিয়া

কামাল হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনে বিএনপির নমিনেশন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া বলেছেন, “নমিনেশন লন্ডনে নয়, গুলশান অফিসেও নয়, নমিনেশন এখন আপনাদের হাতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নমিনেশন দেওয়ার দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেতাকর্মীদের ওপর। যাকে তৃণমূল চাইবে, তাকেই দেওয়া হবে দলীয় নমিনেশন। এজন্যই আমি বারবার আপনাদের কাছে ফিরে আসি।”

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির আয়োজনে রাজবাড়ী জেলা বিএনপির গোয়ালন্দ মোড় আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত মূলঘর, খানখানাপুর, পাচুরিয়া ও বরাট ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে দলের কঠিন সময়েও রাজবাড়ী জেলা বিএনপিকে শক্তিশালী করেছি। সুখে-দুঃখে নেতাকর্মীদের পাশে থেকেছি। অথচ এখন একজন সংস্কারবাদী ও ওয়ার্কাস বিএনপির নেতা ধাওয়াপাড়া ঘাট ও গোয়ালন্দের দুই কালা নেতাকে দিয়ে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।” তিনি আরও বলেন, “দলের জন্য জীবন যৌবন, অর্থ ও সর্বোপরি ত্যাগ করেছি। কারও ভয়ে আমি মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো লোক নই। কে দলের সঙ্গে ছিল, কে বিশ্বাসঘাতকতা করেনি সেটাও এখন বিবেচনার সময় এসেছে।” এসময় তিনি বলেন, “আপনারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি, আপনারাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শক্তি। আজ আপনাদের জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আপনাদের জন্যই দেশনায়ক তারেক রহমান মামলা মুক্ত হয়ে দেশে ফেরার অপেক্ষায় আছেন। একইভাবে রাজবাড়ী-১ আসনেও আপনারাই আমার মূল শক্তি।”

সভায় সভাপতিত্ব করেন পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান শেখ এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজিবর রহমান শেখ। সভায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান রেজা, যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম গনি, আক্কাস মোল্লা, রাজু আহমেদ, রফিকুল ইসলাম চৌধুরী, কে এম তরিকুল ইসলাম তরু, মো. আনোয়ার হোসেন সরদার, মো. ফজলুল হক মিয়া, মনিরুজ্জামান মিঠু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

গোয়ালন্দে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক, চাষে আগ্রহ হারাচ্ছেন তারা

পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রণক্ষেত্র, নারীসহ আহত ৮

রাজবাড়ীর গান্ধিমারায় মাইক্রোবাস চাপায় কৃষকের মৃত্যু

গোয়ালন্দে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

১০

পাংশায় ৫ জনের কারাদণ্ড সহ গ্রেফতার ৯

১১

পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

১২

রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা

১৩

ব্যাক্তি উদ্দ্যো‌গে রাজবাড়ী‌ পৌরসভার ময়লা ও ড্রেন প‌রিস্কার কর‌ছেন ছাত্রদল নেতা রোমান

১৪

‘ফুলে ফুলে যেন ভুল না হয়ে যায়’ – সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম

১৫

কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে নষ্ট করলো দুর্বৃত্তরা

১৬

পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২

১৭

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

১৯

পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

২০