ঢাকা ও খুলনায় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা ও খুলনায় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ী এবং খুলনায় যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শ‌নিবার দুপু‌রে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাধারণ শিক্ষার্থী ও জনগণ’ ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনার জন্য প্রশাসনের ব্যর্থতা দায়ী। তারা অভিযোগ করেন, যারা আগে জুলুম-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেছে, আজ তারাই ক্ষমতার অপব্যবহার করে মানুষ খুন করছে, চাঁদাবাজি চালাচ্ছে, ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়াচ্ছে। বক্তারা আরও বলেন, “আমরা এর আগেও খুনি, লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি। এবারও করব। অপরাধীরা যে দলই করুক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। বাংলার মাটিতে যেভাবে খুনি হাসিনার পতন ঘটানো হয়েছে, ঠিক তেমনি সন্ত্রাসীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।” সমাবেশে দ্রুত সময়ের মধ্যে মিটফোর্ড ও খুলনার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় বক্তারা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশে যে নৈরাজ্য চলছে, তাতে চুপ করে থাকলে কেউই নিরাপদ নয়।” ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং পেশাজীবীরাও অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০