‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে রাজবাড়ীতে বৃক্ষরোপণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচিতে রাজবাড়ীতে বৃক্ষরোপণ

Oplus_131072

কামাল হোসেন : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি অম্লান রাখতে সারাদেশের মতো রাজবাড়ীতেও পালিত হয়েছে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের নির্মাণাধীন ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ প্রাঙ্গণে জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ মোঃ আব্দুল গণি শেখ, শহীদ মোঃ কুরমান ও শহীদ মোঃ সাগর আহম্মেদের নামে তিনটি গাছ রোপণ করা হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তারের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, এনডিসি নাহিদ আহমেদ, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবিরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্যরা।

শহীদ কুরমানের মেয়ে মিতু আক্তার বলেন, “আমার আব্বুর মতো কেউ ভালোবাসতে পারে না। এখন আর কেউ আমাকে ‘আম্মু’ বলে ডাকে না। আজ আব্বুর নামে যে গাছটি রোপণ হলো, তা দেখে মনে হয় দেশ তাকে ভুলবে না। আমি আমার বাবার হত্যার বিচার চাই।”

শহীদ গণির স্ত্রী লাকি আক্তার বলেন, “গতকাল ছিল আমার স্বামীর মৃত্যুর এক বছর। আজ জেলা প্রশাসনের এই উদ্যোগে আমরা কৃতজ্ঞ। তবে এক বছর পার হলেও এখনো হত্যার বিচার হয়নি এটা অত্যন্ত দুঃখজনক।”

শহীদ সাগরের বাবা মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “আজকের এই স্মরণীয় দিনে আমার সন্তানের নামে বৃক্ষ রোপণ হয়েছে এটি আমাদের জন্য সম্মানের। আশা করি, জাতি শহীদদের স্মরণে রাখবে।”

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “সরকারঘোষিত মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ কর্মসূচি’র অংশ হিসেবে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি রাজবাড়ীতেও বাস্তবায়ন করা হচ্ছে। আজ তিন শহীদের নামে বৃক্ষ রোপণ করা হলো এবং তাঁদের নামসংবলিত ফলকও স্থাপন করা হবে। এ কর্মসূচি চলবে আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) পর্যন্ত।”

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শহীদদের স্মৃতি সংরক্ষিত হবে, তেমনি পরিবেশ সংরক্ষণ নিয়েও জনসচেতনতা তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০