রাজবাড়ীতে ভ্যানচালক রুপল হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূ গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ভ্যানচালক রুপল হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূ গ্রেপ্তার

Oplus_131072

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক রুপল শেখ হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো, স্থানীয় শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও ছেলে রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নিহত রুপল শেখ (২৭) ওই এলাকার জিন্নাহ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক এবং দিনমজুর ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের ওপর অর্পণের পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৭ মে বিকেলে রুপল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙিনায় নিয়ে যাওয়া হয়। সেখানে মিথ্যা চুরির অভিযোগ ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদে তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রুপলকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মামা মো. কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পরে নিহতের মা রাবেয়া বেগম আদালতে আরও একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০