সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ অগাস্ট ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার : গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, আসামিদের দ্রুত গ্রেপ্তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শহরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ।

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি এবং দৈনিক সমকাল প্রতিনিধি আজু শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি গণেশ পাল, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, ডেইলি অবজারভারের সিরাজুল ইসলাম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আমিনুল ইসলাম রানা প্রমুখ।

সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক গণমুক্তি প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, আনন্দ টিভি আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কামাল হোসেন, দিনকাল প্রতিনিধি আক্তাউজ্জান রনি, জনবাণী প্রতিনিধি জাকির হোসেন, সোহেল রানা, আরিফুল ইসলাম মিশুক প্রমুখ।

বক্তারা বলেন, সত্য সংবাদ প্রচারের কারণে যেভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, তা সরকারের জন্য লজ্জাজনক। অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে ফাঁসি দিতে হবে। তারা আরও বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগররুনি হত্যার বিচারের মতো দীর্ঘসূত্রতায় না পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০