রাজবাড়ীতে হত্যা মামলার আসামি মকিম মন্ডল গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হত্যা মামলার আসামি মকিম মন্ডল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মকিম মন্ডল (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত মকিম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের মৃত ছলেমান মন্ডলের ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তাপস কর্মকার জানান, গত ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বশত্রুতার জেরে মকিম মন্ডলসহ কয়েকজন মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে আমজাদ খানকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক আমজাদ খানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৪ জুলাই রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৭) দায়ের করেন। মামলায়  ৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। তিনি আরও জানান, ঘটনার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১০ আসামিদের গ্রেপ্তারে বিশেষ তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফরিদপুরে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মকিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তাপস কর্মকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১২

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৩

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৪

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৫

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৬

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৭

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৮

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৯

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

২০