পাংশায় শিশু খাদ্যে ভেজালের দায় লাখ টাকা জরিমানা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৫, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় শিশু খাদ্যে ভেজালের দায় লাখ টাকা জরিমানা

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ীর পাংশায় শিশু খাদ্যে ভেজাল ও অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযোগের ভিত্তিতে স্বর্ণগড়া গ্রামের ‘সায়মা আইসরবো’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়ক ব্যবহার, আমদানিকারকের তথ্যবিহীন ফ্লেভার ও রং মেশানো, উৎপাদনের তারিখে জালিয়াতি এবং মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে পণ্য উৎপাদনের প্রমাণ মেলে। এ ধরনের অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উৎপাদিত ও মজুদ থাকা ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, “শিশু খাদ্যে ভেজাল মিশ্রণ মারাত্মক অপরাধ। আমরা অভিযোগ পেলে নিয়মিত অভিযান চালিয়ে যাব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১২

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৩

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৪

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৫

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৬

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৭

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৮

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৯

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

২০