রাজবাড়ী‌তে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌তে আনন্দ র‍্যা‌লি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌তে আনন্দ র‍্যা‌লি

স্টাফ রিপোর্টার : বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল বিএন‌পির ৪৭তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে রাজবাড়ী‌তে আনন্দ র‍্যা‌লি ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়েছে।
বুধবার বিকা‌ল সা‌ড়ে ৫টার দি‌কে উপজেলা বিএনপি নেতা শাহাদত হোসেন মিল্টনের উদ্দো‌গে রাজবাড়ীর শহীদ খু‌শি রেলও‌য়ে ময়দান থে‌কে শহরে এক‌টি আনন্দ র‍্যা‌লি বের ক‌রেন নেতাকর্মীরা। র‍্যা‌লি‌টি বাদ‌্যয‌ন্ত্রের তা‌লে তা‌লে জেলা বিএন‌পির দলীয় কার্যালয় ও প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে আজাদী ময়দা‌নে এসে শেষ হয়। প‌রে সেখা‌নে সদর উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহাবায়ক আক্কাস আলী মোল্লার সভাপ‌তি‌ত্বে সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। এতে বক্তব‌্য রা‌খেন, রাজবাড়ী জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক রেজাউল ক‌রিম শিকদার‌ পিন্টু, উপজেলা বিএনপি নেতা শাহাদত হোসেন মিল্টন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার শিকদার প্রমূখ। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টুসহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।
বক্তারা ব‌লেন, আগামী ফেব্রুয়ারী‌তে দে‌শে নির্বাচন । এক‌টি পক্ষ নির্বাচন বানচাল কর‌তে ষড়যন্ত্র কর‌ছে। এ জন‌্য সবাইকে ঐক‌্যবদ্ধ থে‌কে দ‌লের ম‌নো‌নিত ধা‌নের শী‌ষের প্রার্থী‌কে বিজয়ী করতে কাজ কর‌তে হ‌বে। ত‌বে আমা‌দের ম‌ধ্যে কোন গ্রু‌পিং নাই। যে ধা‌নের শীষ পা‌বে, তার প‌ক্ষেই আমরা কাজ কর‌বো।
এর আগে প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে পৌর বিএনপির সাধারন সম্পাদক এমএ খা‌লেদ পা‌ভেলের নের্তৃ‌ত্বে আনন্দ র‍্যা‌লি ক‌রে নেতাকর্মীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০