‘নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় একজন নিহত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় একজন নিহত

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রাসেল উপজেলার দেবগ্রাম ইউনিয়নের যতু মিস্ত্রিপাড়ার আজাদ মোল্লার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি জানান, হামলায় আহত হয়ে হাসপাতালে ২২ জন রোগী এসেছেন। তার মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। ১৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসাপাতালে নেওয়ার পর রাসেলের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে অনেক বছর আগে দরবার শরিফ গড়ে তোলেন নুরুল হক। সম্প্রতি তিনি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটির কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে তৌহিদী জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দু’পক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। এরই মধ্যেই আজ জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী, বিভিন্ন স্থান থেকে তৌহিদী জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা নুরুল হকের বাড়ি ও দরবারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দরবার শরিফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০