গোয়ালন্দ কবর থেকে লাশ পোড়ানোর ঘটনা পরবর্তীতে ওসি'র পর ইউএনও বদলি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ কবর থেকে লাশ পোড়ানোর ঘটনা পরবর্তীতে ওসি’র পর ইউএনও বদলি

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও কবর থেকে মরদেহ উত্তোলন করে মহাসড়কে এনে পোড়ানোর ঘটনা পরবর্তীতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি’র পর এবার বদলি করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানকে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্নসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। ইউএনও’র বদলি বিষয়টি সন্ধ্যার পর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালচনার সৃষ্টি হয়।

যদিও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা আল রাজীব জানান, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ এর বদলি পুলিশের নিয়মিত কাজের একটি অংশ মাত্র। দাপ্তরিক কাজের স্বার্থে তাকে পুলিশ অফিসের ক্রাইম শাখায় বদলি করা হয়েছে। এটি’কে কেন্দ্র করে বিভিন্ন গুজব আমাদের গোচরীভূত হচ্ছে। অত্র বদলি নিয়ে কোন বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শুক্রবার নুরাল পাগলের কবর উচু থেকে নিচু করাসহ বিভিন্নদাবিতে  জুম্মার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষনা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য শেষে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ তাদের নিভৃত করার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারী গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাংচুর করে। সেই সাথে ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের ২জনকে পিটিয়ে ও ঢিল ছুঁড়ে আহত করে। এরপর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়ী ও দরবারের গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভবন ও দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়।  এক পর্যায়ে তৌহিদী জনতা, নুরুল হক অরফে নুরাল পাগালের লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। পরে রাতেই ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা (২৮) নামে এক ব্যাক্তি নিহত হয়।এই ঘটনায় সারা দেশব্যাপি নিন্দার ঝড় উঠে।

 আলোচিত এ ঘটনার জেরে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলামকে জেলা পুলিশ অফিসের ক্রাইম শাখায় বদলি করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান কে বানিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক পদে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০