‘ঢালারচর-পাঁচুরিয়া রেল সংযোগের আওতায় আসবে’ -রেল সচিব - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ঢালারচর-পাঁচুরিয়া রেল সংযোগের আওতায় আসবে’ -রেল সচিব

স্টাফ রিপোর্টার ॥ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে যখন পাবনার ঢালারচর পর্যন্ত রেললাইন নির্মিত হয়েছিল, পরিকল্পনা ছিল, রাজবাড়ীকে কানেক্ট করে ওয়াই সেতু দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া। কিন্তু ওয়াই সেতু নির্মাণ খরচ কার্যকর হবে না। এখন ঢালারচর থেকে পাচুরিয়া হয়ে রাজবাড়ি হয়ে আমরা পদ্মা ব্রিজে যদি কানেক্ট করতে পারি, একটি ব্রিজ লাগবে। এটা আগামী ৪-৫ বছর পর আমাদের পরিকল্পনা রয়েছে। ওয়াই ব্রিজের বদলে মানিকগঞ্জের কাছে রাজবাড়ীকে টাচ করে একটি বড় ব্রিজ নির্মাণ করে ঢালারচরের সঙ্গে মানিকগঞ্জ দিয়ে ঢাকা যাওয়া। আমিন বাজার থেকে মেট্রো হবে। তাই মেট্রো কানেকশন ধরিয়ে দেওয়া। ঢাকার চারপাশের জেলা শহরগুলোর মধ্যে শুধুই মানিকগঞ্জ রেলের যোগাযোগ নাই।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ ডিজেল কারখানা এবং ঈশ্বরদী ‘জংশন স্টেশন’ পরিদর্শন শেষে এ তথ্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি জানান, ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতিতে ভুগছে। ভারত থেকে একটি প্রকল্পের মাধ্যমে ২০০ কোচ নিয়ে আসার কথা রয়েছে। ডিজাইনগুলো ফাইনাল করেছি, তারপর তারা বানিয়ে আমাদের দেবে। তারা এ বছরের শেষে ২০টি এবং আগামী বছরের মার্চ মাসে আরও ২০টি কোচ দেবে। এভাবে ধাপে ধাপে ২০০ কোচ আসবে।
তিনি আরও বলেন, একটা ট্রেন চালাতে অনেক ধরনের কোচ লাগে। শুধুই এসি কোচ কিংবা শোভন চেয়ার দিয়ে তো ট্রেন চলে না। তাই কোচগুলো আসলেই আমরা পাবনা-ঢাকা রুটে একটি ট্রেন চালানো শুরু করতে পারব।

রেলপথ সচিব বলেন, বাংলাদেশ রেলওয়ে একটি লোকসানি খাত। এটা ঠিক রেলওয়ে সেবাধর্মী প্রতিষ্ঠান সরকারের। আমরা মানুষকে সেবা দিচ্ছি। রেলওয়েতে কন্টেইনার এবং মালবাহী ট্রেন চালিয়ে সরকারের কিছু রাজস্ব আসে। আমাদের রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন পর্যাপ্ত শ্রমিক সংকট আছে, কোচ স্বল্পতা আছে, লোকোমোটিভ স্বল্পতা আছে, আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।

এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, অতিরিক্ত মহাব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস, বিভাগীয় প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খাঁন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমাডেন্ট মোহাম্মদ রেজওয়ান উর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, সেতু প্রকৌশলী- আনোয়ার হোসেন, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এমএম রাজিব বিল্লাহ, বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদার (ক্যারেজ) রবিউল ইসলাম প্রমুখ।

এর আগে রেলপথ সচিব ফাহিমুল ইসলাম পাবনা শহর থেকে সড়কপথে দুপুরে পাবনার ঈশ্বরদীর লোকোমোটিভ ডিজেল কারখানা এসে উপস্থিত হলে রেলওয়ে কর্মকর্তা- কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে রেলপথ সচিব ঈশ্বরদী লোকোশেড, রেলওয়ে ক্যারেজ ডিপো ও ঈশ্বরদী জংশন স্টেশন পরিদর্শন করে বিভাগীয় রেলওয়ের সদর দপ্তর পাকশীতে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক এরশাদ আর নাই

রাজবাড়ী সদর হাসপাতালে বছরের বেশি সময় বন্ধ আলট্রাসনোগ্রাম, ভোগান্তিতে রোগীরা

পাংশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু

রাজবাড়ীর পদ্মা নদীতে কু‌মিরের দেখা, আতঙ্কে স্থানীয়রা

বালিয়াকান্দিতে মামলা প্রত্যাহারের হুমকি, আতঙ্কে পরিবার

অ‌তীতে নির্বাচনী কার্যক্রমের সা‌থে জ‌ড়িতদের অ‌নেক ভুল ত্রু‌টি হ‌য়েছে, -ঢাকা বিভাগীয় ক‌মিশনার 

গোয়ালন্দে গণভোটের প্রচারনায় বিভাগীয় কমিশনার

বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার 

গোয়ালন্দে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান

পাংশা সরকারি কলেজের বার্ষিক র্ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১০

বা‌লিয়াকা‌ন্দি‌তে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

১১

ধানের শীষের কারনে আমরা আজ ঐক্যবদ্ধ : হারুন অর রশীদ 

১২

পাংশায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৩

রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক

১৪

দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

১৫

রাজবাড়ীতে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে যুব উন্নয়ন বিষয়ক সেমিনার

১৬

গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় ও নবাগত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ

১৭

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৮

দৌলতদিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৯

বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ

২০