গোয়ালন্দে নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ একজন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নুরাল পাগলের দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের দরবারে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় লুট হওয়া জেনারেটরসহ মো. মিজানুর রহমান (২৪) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নুরাল পাগলের দরবার শরীফে হামলা ও ভক্ত রাসেল হত্যার ঘটনায় নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলারই আসামি হিসেবে মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে বলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব নিশ্চিত করেন। তিনি আরো জানান, নুরাল পাগলের দরবার শরীফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয় ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। এরপর দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এবং নুরাল পাগলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় দরবারের ভক্ত রাসেল মোল্লা নিহত ও শতাধিক মানুষ আহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০