কোরআন অবমাননার প্রতিবাদে রাজবাড়ীতে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ অক্টোবর ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননার প্রতিবাদে রাজবাড়ীতে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন

কামাল হোসেন : নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ ইবনে জামাল এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল আলিম পাটুয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, মাওলানা মুস্তাফিজুর রহমান হাফেজী, মাওলানা আমীর হোসেন, ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন প্রমুখ।
বক্তারা বলেন, “অপূর্ব পাল কোরআন অবমাননার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।” তারা আরও বলেন, দেশের সংবিধানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

১০

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১১

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১২

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৩

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৪

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৬

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৭

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৮

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

২০