রাজবাড়ীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

কামাল হোসেন : রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজবাড়ী–২ আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, রাজবাড়ী ২ আসনে মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও রাজবাড়ী–১ আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং সদস্য সচিব শাহিদুর রহমান সাহিনসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় হারুন অর রশিদ হারুন বলেন, “আমরা সবাই বিএনপির মানুষ। দলের স্বার্থেই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার হয়ে কাজ করব। এই ঐক্যই আমাদের শক্তি।” তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজবাড়ীর বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে।” সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলীয় নেতারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০