গোয়ালন্দে পদ্মা নদীতে যৌথ অভিযান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পদ্মা নদীতে যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযানে দুই জেলেকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। এসময় ২৫ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল, একটি মাছ ধরা নৌকা ও ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে দৌলতদিয়া চর কর্ণেরশন কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল, একটি নৌকা এবং ২৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযান চলাকালীন সময়ে মা ইলিশ ধরার অপরাধে উপজেলার উজানচর ইউনিয়ন চর মহিদাপুর এলাকার  আইনুদ্দিন শেখের ছেলে মো. মান্নান শেখ (২৬) ও নজরুল খাঁর ছেলে শান্ত খাঁ (২০)নামে দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ২৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দারিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, মা ইলিশ সংরক্ষণে কেউ ছাড় পাবে না। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পদ্মা নদীকে ইলিশের নিরাপদ অভয়াশ্রমে পরিণত করতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১০

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১১

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১২

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৩

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৪

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৫

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৬

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৮

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১৯

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

২০