দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১১ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আ. মান্নানের একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে দৌলতদিয়া মেসার্স কফিল ফিলিং স্টেশন সংলগ্ন ওই ঘরে আগুন লাগে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত বাড়ির মালিক, ফায়ার সার্ভিস ও গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা খড়-কুটা ও লাকড়ি সম্পূর্ণ পুড়ে যায়। জানা গেছে, ঘরটি বসবাসের জন্য নির্মাণ করা হলেও এখনো সেখানে কেউ বসবাস শুরু করেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু বখাটেদের যাতায়াত থাকায় অসাবধানতাবশত ধূমপান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে স্থানীয়দের একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ঘরটি মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এবং সেখান থেকেই আগুনের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. ইয়াহিয়া খান জানান, ভোর ৪টা ১০ মিনিটে ‘৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশেপাশের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানান, আগুনের ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০