পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারন সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

উক্ত দিনে দায়িত্বরত একজন পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আরিফুর রহমান কর্তৃক প্রকাশিত কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।  বিশেষ করে “পুলিশের উপর জনগণের আস্থা নাই ” ধরনের সামগ্রিক ও অবমাননাকর মন্তব্য শুধুমাত্র সংশ্লিষ্ট সদস্যকেই নয়, বরং সমগ্র পুলিশ বাহিনীর পেশাগত মর্যাদা, আত্মসম্মান ও মনোবলকে মারাত্মকভাবে আঘাত করেছে। বাস্তবতা হলো, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, টহল কার্যক্রম, অভিযান পরিচালনা ও তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশকে অনেক সময় রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। সেই প্রেক্ষাপট বিবেচনা না করে প্রকাশ্যে পুরো বাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক, অপ্রত্যাশিত এবং দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন কর্মকর্তার কাছ থেকে সমীচীন নয়। বিষয়টি কেবল সাধারণ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেনি বরং সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও এর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এই প্রেক্ষাপটে অ্যাসোসিয়েশনের অবস্থান নিম্নরূপ:

পেশাগত শিষ্টাচার: রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত প্রতিটি সংস্থাই একে অপরের পরিপূরক। একজন দায়িত্বশীল পদের কর্মকর্তার কাছ থেকে কোনো নির্দিষ্ট বাহিনী সম্পর্কে ঢালাও বা নেতিবাচক মন্তব্য অপ্রত্যাশিত। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখা যেকোনো পেশাদার কর্মপরিবেশের অপরিহার্য শর্ত।

বাস্তবতা সমন্বয়:  আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি টহল ও ট্রাফিক ব্যবস্থাপনার মতো জটিল দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের অনেক সময় প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হয়। কোনো বিচ্যুতি ঘটলে তা প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ায় সমাধান করাই শ্রেয়; প্রকাশ্য জনসম্মুখে আক্রমণাত্মক মন্তব্য পারস্পরিক ভুল বোঝাবুঝি ও দূরত্ব বৃদ্ধি করে।

মনোবল স্থিতিশীলতা: ২০২৪-পরবর্তী সময়ে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের পুনর্গঠন করেছে। এমন ক্রান্তিকালে বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত হয়—এমন বক্তব্য জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে পারে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখা সম্ভব। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে ভবিষ্যতে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে অধিকতর সংযত ও দায়িত্বশীল আচরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১০

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১১

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১২

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৩

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৪

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১৫

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১৭

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৮

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৯

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

২০