রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

ফাইল ফটো

রাজবাড়ীতে ১০টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও কৃষকেরা। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেককেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

বুধবার বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ী শহরের কাজী ফিলিং স্টেশন, পলাশ ফিলিং স্টেশন এবং রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নেই। পাম্পগুলোর চারপাশে বাঁশ ও রশি দিয়ে ঘিরে রাখা হয়েছে। কর্মীরা অলস সময় পার করছেন, আর চালকেরা তেল নিতে এসে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। একইভাবে কৃষকেরাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

শহরের কাজী ফিলিং স্টেশনে কথা হয় লোকাল বাস ‘রাজমহলের সুপারভাইজার মো. শাহজাহানের সঙ্গে। তিনি বলেন, শহরের তিনটি পাম্পের একটিতেও তেল নেই। তেলের অভাবে গাড়ি ট্রিপে বের হতে পারছে না। অধিকাংশ গাড়িই তেলের অভাবে বন্ধ রয়েছে। তিনি দ্রুত এ সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

পাশেই অপেক্ষমাণ কৃষক তারিকুল ইসলাম বলেন, সকাল থেকে তেলের জন্য পাম্পে বসে আছি, কিন্তু তেল পাচ্ছি না। পাম্পের কর্মীরা বলছেন তেল নেই। গতকালও এসে ফিরে গেছি। এভাবে চলতে থাকলে কৃষক বাঁচবে না। জমি চাষ করতে পারছি না, পাট ও ধানের ক্ষেতে সেচ দিতে পারছি না।

আরেক কৃষক বাচ্চু শেখ বলেন, “তেল যাচ্ছে কোথায়? পাম্পে আসলে বলে তেল নেই। তাহলে আমরা কৃষিকাজ করব কীভাবে? এক বিঘা জমিতে প্রায় ৫ লিটার তেল লাগে, কিন্তু পাচ্ছি মাত্র ২ লিটার। এতে অল্প সেচ দিয়েই তেল শেষ হয়ে যায়, তারপর বাড়ি ফিরে যেতে হয়।”

পাংশা থেকে ঢাকাগামী ফয়সাল হোসেন বলেন, “পাংশার দুইটি পাম্পেই তেল নেই। সেখান থেকে কালুখালীতে গিয়েও পাইনি। এখন রাজবাড়ীতে এসেও একই অবস্থা। তাহলে আমি ঢাকায় যাব কীভাবে? যে সামান্য তেল আছে, হয়তো ফেরিঘাট পর্যন্ত যেতে পারব। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।”

কাজী ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার উজ্জ্বল হোসেন জানান, বৈশাখের ছুটির কারণে ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এ সংকট তৈরি হয়েছে। এছাড়া স্বাভাবিক সময়েও চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের এখানে ডিজেলের চাহিদা ১২ হাজার লিটার, কিন্তু পাচ্ছি মাত্র ৪ হাজার লিটার। পেট্রোলের চাহিদা ৭ হাজার লিটার, কিন্তু পাচ্ছি আড়াই হাজার লিটার। আজ ডিপো থেকে তেল আসবে না, আগামীকাল আসার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০