গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত - Rajbari
কামাল হোসেন
১২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন। অভিযানে তিন জেলেকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে ৩০ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, ২০টি চায়না দুয়ারী জাল এবং ১৬০ কেজি (১০ ইঞ্চির নিচে) জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয়। এ সময় জাটকা আহরণের দায়ে তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন জেলের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে জাটকা আহরণ থেকে বিরত থাকার শর্তে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনার ঢালার চর এলাকার মো. আজদর সরদারের ছেলে মধু সরদার (৪০), আমিনপুর কুকলির চর এলাকার মৃত জুরান প্রামাণিকের ছেলে মো. মাহতাব (৫৫) এবং একই উপজেলার ধারাই এলাকার মো. আক্কাছ সরদারের ছেলে সাদ্দাম (২৮)। অভিযানে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত জাটকা ও অন্যান্য মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অবৈধ জাল ব্যবহার ও জাটকা আহরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে পদ্মা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১০

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১১

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১২

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৩

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৪

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১৫

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১৭

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৮

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৯

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

২০