গর্ভপাতের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গর্ভপাতের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত ঘটানোর অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ।

বাদী মোছা. লিপি আক্তার গত (১৪ অক্টোবর) রাজবাড়ীর বিজ্ঞ পাংশা আমলী আদালতে এ মামলা করেন। মামলার বিবরণে জানা যায়, গত ১১ জুন বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা শিল্পকলা রোডে অবস্থিত দিশা মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে যান ৫ মাসের গর্ভবতী লিপি আক্তার।

তিনি কালুখালী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। বাদীর অভিযোগ, চিকিৎসক ডা. আনজুয়ারা সুমি বর্তমানে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর মেডিক্যাল ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে প্রেষণে কর্মরত এবং পাশাপাশি দিশা মেডিকেয়ার সেন্টারে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

ওই নারীর অভিযোগ রোগীকে গর্ভপাত ঘটানোর উদ্দেশ্যে বিনা সম্মতিতে ওষুধ দেন অভিযুক্ত চিকিৎসক। পরবর্তীতে ওই ওষুধ সেবনের ফলে লিপি আক্তারের পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দেয়। এ অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ জুন তার গর্ভপাত ঘটে।

বাদী অভিযোগ করেন, আসামি ডা. সুমি একজন অর্থলোভী ও দায়িত্বহীন চিকিৎসক। তিনি রোগীর জীবন রক্ষার্থে নয় বরং ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটিয়েছেন। মামলায় তিনি উল্লেখ করেন, এটি ছিল তার ষষ্ঠ সন্তান, এর আগেও তার পাঁচটি সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়।

এদিকে ডা. আনজুয়ারা সুমি তার বিরুদ্ধে উঠা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি রোগীর চিকিৎসায় যথাসাধ্য চেষ্টা করেছি এবং তাকে কোনো ধরনের ক্ষতিকর ওষুধ সেবনের পরামর্শ দিইনি। বরং রোগীর আগেও একাধিকবার গর্ভপাতের ইতিহাস রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী জাহিদ হোসেন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০