পাংশায় বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৪ শতাধিক রোগী  - Rajbari
মাসুদ রেজা শিশির 
২০ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৪ শতাধিক রোগী 

রাজবাড়ীর পাংশায় বে-সরকারি ক্ষুদ্রঋণ সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, চোখের চশমা ও ড্রপ বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে পাংশা শাখা অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর রাজবাড়ী এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ জিল্লুর রহমান। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৪ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, চোখের পাওয়ারের চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ সুরাইয়া বিনতে ইসলাম, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ তাসনুভা, ডাঃ মোঃ ইলিয়াস হোসেন, ডাঃ উজ্জল মিত্র, ডাঃ মহিউদ্দিন ও ডাঃ ফজলে রাব্বি। এ সময় আরও উপস্থিত ছিলেন পাংশা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ দেলশাদ আলী প্রমুখ।

এরিয়া ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন, সারা দেশে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর সকল শাখায় ধারাবাহিক ভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তারই অংশ হিসেবে পাংশা শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চোখের চশমা ও ড্রপ বিতরণ করা হয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালিত হচ্ছে একই সাথে এ ধারা অব্যহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০