রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল: হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল: হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলায় এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে হতাশার ছায়া।

শতভাগ ফেল করা কলেজগুলো হলো—রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ, আব্দুল হালিম মিঞা কলেজ এবং কালুখালী উপজেলার নূর নেছা কলেজ। বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের মানবিক বিভাগ থেকে ৭ জন এবং হালিম মিঞা কলেজের মানবিক বিভাগ থেকে ৫ জন অংশগ্রহণকারীও কেউ পাস করতে পারেনি। অন্যদিকে, কালুখালীর নূর নেছা কলেজের মানবিক বিভাগে ১১ জন, বিজ্ঞান বিভাগে ১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ জনসহ মোট ১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিলেও কেউ পাস করেনি।

বৃহস্পতিবার দুপুরে বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, কলেজ শাখায় কোনো শিক্ষার্থী নেই। অফিসকক্ষ খোলা থাকলেও শ্রেণিকক্ষগুলো ফাঁকা।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল ইসলাম ইকরাম বলেন, “আমাদের কলেজ শাখা চালু হয় ২০১৫ সালে। ২০১৬ সালে পাঠদানের অনুমতি পাই, আর ২০১৭ সালে প্রথমবার ৬৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৮ জন পাস করে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে। কয়েক বছর ভালো ফলাফল ছিল। কিন্তু কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় করোনা-পরবর্তী সময়ে শিক্ষকরা অন্যত্র চাকরি নেন। ফলে শিক্ষার্থী ভর্তি কমে যায়, আর ফলাফলও খারাপ হতে থাকে। এবছর যারা পরীক্ষা দিয়েছে, তারা সবাই অনিয়মিত শিক্ষার্থী ছিল। তবে এখন নতুনভাবে কলেজটি চালু করা হয়েছে; মানবিক শাখায় নতুন ৩১ জন ভর্তি হয়েছে। আশা করছি, আগামী বছর থেকে ভালো ফল আসবে।”

এরপর গোয়ালন্দ উপজেলার আব্দুল হালিম মিঞা কলেজে গিয়ে দেখা যায়, কলেজটি তালাবদ্ধ। একতলা ভবনের পাশে দুটি টিনের ঘর সাইনবোর্ডে লেখা, “প্রতিষ্ঠা ২০১৪”। এবছর ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। তবে কলেজ কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

একই উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজে গিয়েও তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এখানেও কেউ উপস্থিত ছিলেন না।

কালুখালীর নূর নেছা কলেজের শতভাগ ফেল করার কারণ জানতে কলেজটির অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শিক্ষক ও অভিভাবকদের মতে, এমপিওভুক্ত না হওয়া, শিক্ষক সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থী অনুপস্থিতি এবং একাডেমিক তদারকির অভাবই এমন ফলাফলের মূল কারণ।

রাজবাড়ী জেলার শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই প্রতিষ্ঠানগুলোর একাডেমিক দুরবস্থা চিহ্নিত করে জরুরি উদ্যোগ নেওয়া না হলে আগামী বছরও পরিস্থিতির উন্নতি হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০