৭ দফা দাবিতে রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের বিক্ষোভ - Rajbari
কামাল হোসেন
১৯ অক্টোবর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ দফা দাবিতে রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের বিক্ষোভ

বেতন বৈষম্য নিরসন, চাকরির স্থায়ীকরণসহ সাত দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোলভুক্ত কর্মচারীরা। রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল গফুর মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. শাহ আলম, রাজবাড়ী সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনজুরুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন। কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে, মাস্টাররোল কর্মচারীদের স্থায়ী করণ, বকেয়া বেতন ও ভাতা পরিশোধ, ২৭ মামলার নীতিমালা দ্রুত চূড়ান্ত করা, নীতিমালায় অতিরিক্ত সাতটি মামলা অন্তর্ভুক্ত করা, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, পদোন্নতির সুযোগ সৃষ্টি করা এবং অবসরকালীন সুবিধা প্রদান।

মানববন্ধনে বক্তারা বলেন, “সড়ক ও জনপথ বিভাগের মাস্টাররোল শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কাজ করলেও এখনো চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন পান না।” তাঁরা আরও বলেন, “আমরা বছরের পর বছর রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ ও সরকারি প্রকল্পের কাজ করছি। অথচ এখনো স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।” মানববন্ধন শেষে কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০