রাজবাড়ী স. কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের বিচার দাবিতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী স. কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের বিচার দাবিতে মানববন্ধন

Oplus_0

রাজবাড়ী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কে.এম আজাদুর রহমানকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় শহীদ আব্দুল গণি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী সরকারি কলেজের মতো একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সহকর্মী শিক্ষককে মারধরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। অভিযুক্ত সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রভাষক কে.এম আজাদুর রহমানের চাচাতো ভাই জিয়া খন্দকার, আলমগীর খন্দকার, আব্দুল আজিজ খন্দকারসহ কালাম মিজি, সিহাব পাটারী, হাবিবুর রহমান, শাহেদ গাজী, মো. রাজিব প্রমুখ।

বক্তারা আরও অভিযোগ করেন, এর আগেও একই ব্যক্তি কর্মস্থলে তাপস দত্ত, মাহাবুর রহমান ও জাহাঙ্গীর আলম নামে তিনজন শিক্ষককে মারধর করেছিলেন। তবুও তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিকেল ৪টার দিকে রাজবাড়ী সরকারি কলেজের একাডেমিক ভবনের নিচতলায় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কে.এম আজাদুর রহমানকে কলার ধরে টেনে নিচে নামিয়ে কিল-ঘুষি মারেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল এমন অভিযোগ ওঠে। এ ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মারধরের দৃশ্য দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০