প্রয়াত আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা - Rajbari
কামাল হোসেন
২৫ অক্টোবর ২০২৫, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রয়াত আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

Oplus_0

রাজবাড়ীর পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল আজিজ সরদারের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় পাংশা পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমূদ খৈয়ম। সভায় সভাপতিত্ব করেন পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও পাংশা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি, জিএস ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত আজিজ সরদারের অবদানকে স্মরণ করেন এবং দেশ ও এলাকায় তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, আজিজ সরদার ছিলেন একজন আদর্শবান নেতা, যিনি সর্বদা জনগণের কল্যাণ ও সাংগঠনিক উন্নয়নে নিবেদিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১২

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৩

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৪

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৫

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৬

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৭

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৮

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৯

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

২০