মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু খৈয়মের - Rajbari
কামাল হোসেন
৪ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু খৈয়মের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনি কবরস্থানে গিয়ে তিনি বাবা ডা. একে এম ওয়াহিদ, মা রাজিয়া বেগম ও বড় ভাই আল্লা নেওয়াজ খায়রুর কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী-১ আসনে আমাকে বিএনপির প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং রাজবাড়ী বাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। রাজবাড়ীর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এসময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০