বিএনপি মনোনীত রাজবাড়ী-১ আসনের প্রার্থী খৈয়মের জনসভায় জনতার ঢল - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১০ নভেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি মনোনীত রাজবাড়ী-১ আসনের প্রার্থী খৈয়মের জনসভায় জনতার ঢল

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জনসভায় জনতার ঢল নেমেছিল গোয়ালন্দ মোড়ের টেক্সটাইল মিল মাঠে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খৈয়ম বলেন, দেশকে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সংস্কার করতে হবে। তিনি বলেন, ১৭ বছরের দুঃশাসনের পর এখন সময় এসেছে পরিবর্তনের। শেখ হাসিনার শাসনে বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছু ধ্বংস হয়ে গেছে। মানুষ ভোটাধিকার ও বাকস্বাধীনতা হারিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক যুগ্ম সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিতসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা। সভায় সভাপতিত্ব করেন শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম শফিউদ্দিন আহম্মেদ কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মণ্ডল। জনসভাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে টেক্সটাইল মিল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০