রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ - Rajbari
কামাল হোসেন
১১ নভেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে সদর উপজেলার ৩০০ কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান।

তিনি বলেন, “২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য রাজবাড়ী জেলায় মোট ২০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে আজ সদর উপজেলার ৩০০ কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, “কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মূল ভূমিকা রাখছেন। সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে এবং তাদের মনোবল আরও বাড়াবে। প্রত্যেক কৃষক যেন সঠিকভাবে এই বীজ ও সার ব্যবহার করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “সরকার কৃষকদের স্বার্থরক্ষায় নিরলসভাবে কাজ করছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ কৃষি প্রণোদনার এই ধারাবাহিকতা কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন সবসময় কৃষকদের পাশে থাকবে।”

সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। এ সাফল্যের পেছনে কৃষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় প্রস্তুত রয়েছে।

শেষে উপকারভোগী কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

১০

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১১

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১২

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৩

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৪

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৬

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৭

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৮

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

২০