গোয়ালন্দে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে শ্রমিক দলের গণসংযোগ - Rajbari
কামাল হোসেন
২৮ নভেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে শ্রমিক দলের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ (সদর–গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিজয়ী করতে গণসংযোগ ও শো-ডাউন করেছে গোয়ালন্দ উপজেলা শ্রমিক দল। নির্বাচনী মাঠে সক্রিয় নেতাকর্মীদের এই মহাসমাবেশ এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে বিশাল মোটরশোভাযাত্রা বের হয়। সহস্রাধিক মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা ও অটোভ্যানের বহর নিয়ে শো-ডাউনটি দৌলতদিয়া টার্মিনাল থেকে শুরু হয়ে গোয়ালন্দ বাজার অতিক্রম করে ঢাকা–খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। গণসংযোগে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. উসমান খান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জামাল ফকীর, ফেরদৌস দেওয়ান, মো. সুমন মোল্লা, উপজেলা পরিবহণ শ্রমিক দলের সভাপতি শহীদ মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী কামাল, দৌলতদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের প্রার্থীর বিজয়ের কোনো বিকল্প নেই। শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিজয়ী করতে মাঠে কাজ করছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১০

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১১

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১২

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৪

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৫

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৬

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৭

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৮

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১৯

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০